জাতীয়

পরমাণু অস্ত্রের মহড়া চালালো রাশিয়া

পরমাণু অস্ত্রের মহড়া চালালো রাশিয়া

বুধবার পরমাণু অস্ত্রের মহড়া চালিয়েছে রাশিয়ার কৌশলগত বিশেষ বাহিনী। একইসঙ্গে দেশটি ডুবোজাহাজ থেকে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রেরও পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে ।

রাশিয়ার রাজধানী মস্কোয় অনুষ্ঠিত এ মহড়া দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পর্যবেক্ষণ করেন। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, পুতিন একটি কন্ট্রোল রুম থেকে মহড়া পর্যবেক্ষণ করছেন।

এ বিষয়ে এক বিবৃতিতে ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, পুতিনের নেতৃত্বে স্থল, সমুদ্র ও আকাশপথে মহড়া অনুষ্ঠিত হয়েছে। এ সময় ব্যালাস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রও উৎক্ষেপণ করা হয়েছে।

ক্রেমলিনের পক্ষ থেকে আরো বলা হয়েছে, কৌশলগত প্রতিরক্ষা বাহিনী মহড়াকালে পরিকল্পনামতো সব কাজ সম্পন্ন করেছে।

রাশিয়ার কামচাটকা উপদ্বীপ থেকে এবং আর্কটিকের বারেন্টস সাগরে পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এ প্রশিক্ষণে টিইউ-৯৫ পারমাণবিক বোমার বিমানও ছিল বলে জানা গেছে। রাশিয়ার এই কৌশলগত প্রতিরক্ষা বাহিনীর পরমাণু হামলা প্রতিরোধেরও সক্ষমতা রয়েছে।

এদিকে রাশিয়ার এ মহড়ার কারনে ইউক্রেন যুদ্ধে দেশটি পরমাণু অস্ত্র মোতায়েন করতে পারে বলে যে উদ্বেগ রয়েছে তা আরো বেড়ে গেল। এছাড়া ইউক্রেন ডার্টি বোমা ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে বলে রাশিয়া তার অভিযোগের পক্ষে কোন প্রমাণ এখনও দেখাতে পারেনি।

যদিও সোমবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু পরমাণু উপাদানের ছবি পোস্ট করে বলেছে, এটি ডার্টি বোমা তৈরির ইউক্রেনের সক্ষমতা। কিন্তু বুধবার স্লোভেনিয়া বলেছে, ছবিটি ২০১০ সালের তাদের নিজস্ব পরমাণু বর্জ্য ব্যবস্থাপনা সংস্থার।

আরও পড়ুনঃ “রাশিয়ার ওপর নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র