জাতীয় ফিচার

“খাদ্যদ্রব্যের দাম আরও বাড়বে”

সুশৃঙ্খলভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করুন : স্বরাষ্ট্রমন্ত্রী

উক্রেন ও রাশিয়ার যুদ্ধের কারণে দ্রব্যমূল্যর দাম বেড়েছে। এর ফলে দেশে খাদ্যদ্রব্যের আরও বাড়বে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ বুধবার দুপুরে রাজধানীর তেজগাঁও মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের কারণে দ্রব্যমূল্যর দাম বেড়েছে। খাদ্যদ্রব্যের দাম বাড়বে না আরও কমবে, এই চিন্তা যে করবে সে বোকার স্বর্গে বাস করে।

তিনি বলেন, এ মুহূর্তে লোডশেডিং ছাড়া উপায় নেই। কারণ তেল আনা যাচ্ছে না। ডিসেম্বরের মধ্যে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসব।

এদিকে বিএনপির আন্দোলনের বিষয়ে মন্ত্রী বলেন, এটা গণতান্ত্রিক দেশ, আওয়ামী লীগ কোনোদিন কোনো পেশিশক্তির মাধ্যমে ক্ষমতায় আসেনি, জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে। মানুষ আর কোনোদিন ভুল করবে না। যারা আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় আসার রঙিন স্বপ্ন দেখছেন, তাদের বলব আর একবছর অপেক্ষা করুন, জনগণ ভোট দিলে ক্ষমতায় আসবেন।

আরও পড়ুনঃ ডিসেম্বরে দেশে আঘাত হানতে পারে আরেকটি ঘূর্ণিঝড়

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র