জাতীয়

ইতালি’র প্রথম নারী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি

ইতালি’র প্রথম নারী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি

ইতালির মহিলা প্রধানমন্ত্রী মনোনীত হয়েছেন উগ্র ডানপন্থী নেতা জর্জিয়া মেলোনি।

প্রধানমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পরপরই রোম থেকে ৪৫ বছর বয়সী মেলোনি তার মন্ত্রীদের নাম ঘোষণা করেছেন। যারা শনিবার প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলার সামনে শপথ নেবেন।

জয়ের পর এক ভাষনে মেলোনি বলেন, আমি একটি স্পষ্ট এবং দ্ব্যর্থহীন বৈদেশিক নীতি লাইনের সাথে সরকারের নেতৃত্ব দিতে চাই।’ ইতালি সম্পূর্ণভাবে,এবং তার মাথা উঁচু করে, ইউরোপ এবং আটলান্টিক জোটের (ন্যাটো) অংশ।

মেলোনির ব্রাদার্স অফ ইতালি পার্টি গত মাসে ২৬ শতাংশ ভোট জিতেছে। যেখানে তার মিত্র ফোরজা ইতালিয়া এবং অতি-ডানপন্থী লীগ যথাক্রমে আট এবং নয় শতাংশ ভোট পেয়েছে।

বেনিতো মুসোলিনের পর প্রথম পোস্ট-ফ্যাসিস্ট ব্রাদার্স অফ ইতালি পার্টি ২৫ সেপ্টেম্বরের আইনসভা নির্বাচনে জয়ী হয়েছিল কিন্তু সরকার গঠনের জন্য দলের বাইরের জোটের সমর্থনের প্রয়োজন ছিল। ব্রাদার্স অফ ইতালি পার্টি ইউরোসেপ্টিক (ইউরোপীয় ইউনিয়নের ক্ষমতা বৃদ্ধির বিরোধী) এবং অ্যান্টি-ইমিগ্রেশন বা অভিবাসন বিরোধী।

আরও পড়ুনঃ টাকার বিনিময়ে পাহাড়ে প্রশিক্ষণ নিচ্ছিল জঙ্গিরা

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র