বাধ্যতামূলক অবসরে পাঠানোর তালিকা দীর্ঘ হচ্ছে, সচিবালয়ে গুঞ্জন
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেনকে ‘বাধ্যতামূলক’অবসরে পাঠানো হয়েছে। এ ঘটনার একদিনের ব্যবধানে মঙ্গলবার পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে ‘জনস্বার্থে’ অবসরে পাঠানোর পর এই অবসরের তালিকা আরও দীর্ঘ হচ্ছে বলে সোমবার থেকেই গুঞ্জন চলছে সচিবালয়সহ সর্বত্র।
সচিবালয়ের বিভিন্ন সূত্র বলছে, আরো প্রায় পাঁচ থেকে ছয় জন সচিবসহ সিনিয়র সরকারি কর্মকর্তা, পুলিশ কর্মকর্তাদের অনেককেই জনস্বার্থে অবসরে পাঠানো হতে পারে।
সরকারবিরোধী নানা কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সময়ে দুর্নীতিতে জড়িয়ে পড়া কর্মকর্তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে চাপা গুঞ্জন উঠেছে। এক্ষেত্রে দীর্ঘদিন ধরেই বিভিন্ন গোয়েন্দা সংস্থা তৎপর ছিল বলেও জানিয়েছেন কয়েকজন। এ বিষয়ে তথ্য সংগ্রহের কাজে গোয়েন্দা সংস্থার নানা পর্যায়ের কর্মকর্তারা এখনো তৎপর রয়েছেন বলেও জানান কেউ কেউ।
সুনির্দিষ্ট কী কারণে সরকার একজন সচিব কিংবা পুলিশ সুপারসহ সিনিয়র কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছেন, এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগসহ সচিবালয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা কোনভাবেই অবহিত নয় বলে জানান অনেকেই।
আরও পড়ুনঃ আবেগাপ্লুত হয়ে তথ্যসচিবের বিদায়
উল্লেখ্য, চাকরির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেনকে ‘বাধ্যতামূলক’ অবসরে পাঠিয়েছে সরকার।
রোববার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশে সিনিয়র সচিব কে এম আলী আজম স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৫ অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে মকবুল হোসেনকে অবসর প্রদান করা হলো। তবে, কী কারণে তথ্যসচিবকে অবসরে পাঠানো হলো, এ ব্যাপারে কোন তথ্য উল্লেখ করা হয়নি প্রজ্ঞাপনে।
এমন ঘটনার সম্পর্কে তিনি কখনোই প্রস্তুত ছিলেন না জানিয়ে, সোমবার গণমাধ্যমকে মকবুল হোসেন বলেছেন, কোন অপরাধে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেটা জানেন না তিনি। নীতি নৈতিকতার সঙ্গে তিনি কখনোই আপোষ করেননি বলেও উল্লেখ করেন সেদিন।
উল্লেখ্য, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৫ ধারায় বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ার পর যেকোনো সময় সরকার জনস্বার্থে প্রয়োজন মনে করলে কারণ দর্শানো ছাড়াই তাঁকে চাকরি থেকে অবসর দিতে পারবে। তবে যে ক্ষেত্রে রাষ্ট্রপতি নিয়োগকারী কর্তৃপক্ষ, সে ক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমোদন নিতে হবে।
আরও পড়ুনঃ “তথ্য সচিবের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় বলতে পারবে”






ব্রিটেনের হাসপাতাল চিকিৎসা দেয়নি, দাঁত তোলেন নিজেই! - tathyasangjog
October 19, 2022[…] […]
মারা যাওয়া ১১ বছর পর ব্যাংক থেকে ঋণ নিয়েছেন বাবা! শোধের নোটিশ - tathyasangjog
October 19, 2022[…] আরও পড়ুনঃ বাধ্যতামূলক অবসরে পাঠানোর তালিকা দীর… […]
বিমানকর্মীর আঙুল কামড়ে দেয়ায় মালয়েশিয়ায় জরুরি অবতরণ - tathyasangjog
October 19, 2022[…] আরও পড়ুনঃ বাধ্যতামূলক অবসরে পাঠানোর তালিকা দীর… […]
৬ নভেম্বর থেকে এসএসসি ও সমমান পরীক্ষা , অংশ নেবে ১২ লাখ ৩ হাজার পরীক্ষার্থী - tathyasangjog
October 19, 2022[…] আরও পড়ুনঃ বাধ্যতামূলক অবসরে পাঠানোর তালিকা দীর… […]