সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
সিলেটের ওসমানীনগরে একটি যাত্রীবাহী মাইক্রোবাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
আজ রোববার ভোর ৬টার দিকে উপজেলার গোয়ালাবাজার এলাকার খলারায় নিরাইয়ার সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিলেটের বিয়ানীবাজারের একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর হরিপুর গ্রামের সৈয়দ আবুল মোবারকের ছেলে সৈয়দ লুৎফুর রহমান (৩৫) এবং মাইক্রোবাসের চালক সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার অনন্তপুর গ্রামের মারজান হোসেন (৩০)।
শেরপুর হাইওয়ে থানার ওসি পরিমল চন্দ্র দেব জানান, ঢাকা থেকে সিলেটগামী দ্রুতগামী মাইক্রোবাসটি সেতুর ওপর ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক ও ব্যাংক কর্মকর্তা মারা যান।
আরও পড়ুনঃ চট্টগ্রামে এডিস মশা নিধন অভিযানে ৬৫ হাজার টাকা জরিমানা





