২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৬ জন
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ৬ জন। এদিন করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৩৫১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৪০১ জনে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩২ হাজার ৪৪৩ জনে।
১৬ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৮৬ শতাংশ।
অধিদপ্তর জানিয়েছে, দেশের ৮৮২টি ল্যাবে ২৪ ঘণ্টায় ৬ হাজার ২টি নমুনা সংগ্রহ করা হয়। এ সময়ে নমুনা পরীক্ষা করা হয় ৫ হাজার ৯৮৮টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৮৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬০ শতাংশ।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা থেকে সেরে উঠেছেন ৬২০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৪ হাজার ২০৮ জন।
আরও পড়ুন: অশ্লীলতা ছড়িয়ে ১০৮ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বিগো বাংলা






বাংলাদেশ-ব্রুনাইয়ের মধ্যে একটি চুক্তি, ৩টি সমঝোতা স্মারক সই - tathyasangjog
October 16, 2022[…] আরও পড়ুনঃ ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৬ জন […]