দেশে ৫-৬ মাসের রিজার্ভ আছে: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে রিজার্ভ নিয়ে চিন্তার কারণ নেই। বর্তমানে যে রিজার্ভ আছে, তা দিয়ে আগামী পাঁচ-ছয় মাস চলা সম্ভব।
আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী একথা বলেন।
মন্ত্রী বলেন, এই সংকট কাটাতেই কিছুটা বেগ পেতে হচ্ছে। সেজন্য সরকারের পদত্যাগ চাইতে হবে এমন কথা নয়। কোন নিয়মে সরকারের পদত্যাগ চায় বিএনপি, প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের। দেশের সংবিধানসম্মতভাবে নির্বাচন হবে। নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করবে। সেখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। তবুও তত্ত্বাবধায়ক সরকার চাওয়ার কারণ বুঝতে পারছি না।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ভূত কেন নামাতে পারছে না বিএনপি? আমরা ইভিএমের পক্ষে, কারণ এতে জালিয়াতির শঙ্কা নেই। অথচ ব্রাজিলের প্রেসিডেন্ট ইভিএমের বিপক্ষে, আর বিরোধী দল পক্ষে। আর আমাদের ফখরুলরা ইভিএম চাচ্ছে না।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে ইভিএম থাকুক এটা সরকারি দলও চায়। এখন নির্বাচন কমিশন কতটুকু দেবে সেটা তাদের সিদ্ধান্ত।
আরও পড়ুনঃ বাংলাদেশ থেকে জনবল নিয়োগে ব্রুনাইয়ের সুলতানকে রাষ্ট্রপতির অনুরোধ






সারাদেশে ডেঙ্গুতে আক্রান্তের রেকর্ড, মৃত্যু ৫ জনের - tathyasangjog
October 16, 2022[…] […]