প্রযুক্তি

ইউক্রেনে ফ্রি ইন্টারনেট সেবা বন্ধ ঘোষণা করলেন ইলন মাস্ক

ইউক্রেনে ফ্রি ইন্টারনেট সেবা বন্ধ ঘোষণা করলেন ইলন মাস্ক

স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক অনির্দিষ্টকালের জন্য ইউক্রেনকে বিনামূল্যে ইন্টারনেট সেবা বন্ধের ঘোষণা দিয়েছেন।

শুক্রবার তিনি জানান তার প্রতিষ্ঠান স্পেসএক্স স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে ইউক্রেনে আর ইন্টারনেট সেবা দিতে আগ্রহী নয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্কের এই মন্তব্য এমন একসময়ে এল যার মাত্র কয়েক দিন আগেই ইলন মাস্ক রাশিয়া-ইউক্রেন সংকট নিরসনে ইউক্রেনের ভূখণ্ড ছেড়ে দিয়ে আলোচনার মাধ্যমে সংকট নিরসনের প্রস্তাব দিয়েছিলেন।

রুশ সেনারা ইউক্রেনের যোগাযোগ ব্যবস্থার অবকাঠামো ধ্বংস করে দেওয়ার পর এগিয়ে আসেন ইলন মাস্ক। তিনি ফেব্রুয়ারির শেষ দিকে ইউক্রেনকে বিনামূল্যে ইন্টারনেট সেবা দিতে কয়েক হাজার টার্মিনাল পাঠান। এ ইন্টারনেট সেবার পুরো খরচ ব্যয় করেছে স্পেসএক্স।

এ বিষয়ে এক টুইটার বার্তায় মাস্ক জানান, স্পেসএক্স অতীতে যে সেবা দিয়েছে তার ক্ষতিপূরণ বা বকেয়া চাচ্ছে না, কিন্তু বিদ্যমান ব্যবস্থা আমরা অনির্দিষ্টকালের জন্যও চালিয়ে নিতে পারি না।

আরও পড়ুনঃ ফলোয়ার কমে যাওয়ার সমস্যার সমাধান করছে ফেসবুক

রিপোর্টার

About Author

2 Comments

  1. টুইটারের নিয়ন্ত্রণ নিয়েই শীর্ষ নির্বাহীদের বরখাস্ত করলেন ইলন মাস্ক - tathyasangjog

    October 15, 2022

    […] আরও পড়ুনঃ ইউক্রেনে ফ্রি ইন্টারনেট সেবা বন্ধ ঘো… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

প্রযুক্তি

যুক্তরাষ্ট্রের ৫০টি বিমানবন্দরে হচ্ছে বাফার জোন

যুক্তরাষ্ট্রের ৫০টি বিমানবন্দরের বাফার জোন তৈরির সিদ্ধান্ত নিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। অর্থাৎ সেখানে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি ও ভেরাইজন
চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম
Uncategorized প্রযুক্তি

চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম

ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস (উয়েফা)’র চ্যম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম। এ বিষয়ে বিবিসি জানিয়েছে, ইউনিয়ন অফ ইউরোপিয়ান