“গ্রিডে বিপর্যয়ে দায়ীদের চাকরিচ্যুত করা হবে”
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জাতীয় গ্রিডে বিপর্যয়ের পেছনে ম্যানেজমেন্টের ব্যর্থতাকেই দায়ী করেছেন। এ ঘটনায় দায়ীদের চাকরিচ্যুত করা হবে বলে জানিয়েছেন তিনি।
আজ শনিবার সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) ও জাতীয় লোড ডেসপাস সেন্টারের (এনএলডিসি) সমন্বয়ের অভাবে জাতীয় গ্রিডে বিপর্যয় ঘটেছে।
গত ৪ অক্টোবর বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্ল্যাক আউটের ঘটনা ঘটে। দুপুর ২টা ৪ মিনিটে বিদ্যুৎ চলে যাওয়াকে শুরুতে অনেকেই ভেবেছিলেন সাধারণ লোডশেডিং। কিন্তু সময় গড়ানোর পর জানা যায়, বড় রকমের ব্ল্যাকআউটের মুখে পড়েছে বাংলাদেশের অর্ধেক অঞ্চল।
টানা ৬-৭ ঘণ্টা অন্ধকারে ছিল ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ ও এর আশপাশের এলাকার কয়েক কোটি মানুষ।






দেশে ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু - tathyasangjog
October 15, 2022[…] আরও পড়ুনঃ “গ্রিডে বিপর্যয়ে দায়ীদের চাকরিচ্যুত… […]
ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে চলন্ত বাস থেকে ফেলে হত্যার অভিযোগ - tathyasangjog
October 15, 2022[…] আরও পড়ুনঃ “গ্রিডে বিপর্যয়ে দায়ীদের চাকরিচ্যুত… […]
"পুলিশ বক্সে হামলাকারীরা রিকশাচালক নয়" - tathyasangjog
October 15, 2022[…] আরও পড়ুনঃ “গ্রিডে বিপর্যয়ে দায়ীদের চাকরিচ্যুত … […]