ফিফা র্যাংকিংয়ে ৭ ধাপ এগিয়েছে বাংলাদেশের নারী ফুটবল দল
ফিফা র্যাংকিংয়ে ৭ ধাপ এগিয়েছে সাফ চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ নারী ফুটবল দল। নতুন র্যাংকিং্যে সাবিনা-কৃষ্ণারা আছে ১৪০তম স্থানে।
গতকাল বৃহস্পতিবার ফিফা সর্বশেষ র্যাংকিং ঘোষণা করেছে।
এর আগের র্যাংকিংয়ে বাংলাদেশ ছিল ১৪৭ নম্বরে। চলতি বছরে এটিই বাংলাদেশের মেয়েদের সর্বোচ্চ ফিফা র্যাংকিং। গত বছর ১০ ডিসেম্বর ঘোষিত র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৪৩ নম্বরে। এরপর এ বছরের প্রথম র্যাংকিং ঘোষণা হয়েছিল ২৫ মার্চ। তখন বাংলাদেশের অবস্থান ছিল ১৪৫ নম্বরে। জুনে ছিল ১৪৬ নম্বরে।
উল্লেখ্য, বাংলাদেশ নারী ফুটবল দল সেপ্টেম্বরে নেপালে কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ চ্যম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ ফাইনালে ৩-১ গোলে হারিয়েছিল স্বাগতিক নেপালকে। ইতিহাসগড়া শিরোপা জয়ের পরই বাংলাদেশ এক লাফে ৭ ধাপ এগিয়ে গেলো ফিফা র্যাংকিংয়ে।
সাফের সেমিফাইনালে নেপালের কাছে হেরে বিদায় নেওয়া ভারতের অবনতি হয়েছে ৩ ধাপ। তারা ৫৮ থেকে এবং ৬১তম অবস্থানে।






ম্যারাডোনার ‘ঈশ্বরের হাতের’ বল নিলামে উঠছে - tathyasangjog
October 14, 2022[…] […]
৮ আসরের ৭ শিরোপাই ভারতীয় নারীদের দখলে - tathyasangjog
October 14, 2022[…] […]