জাতীয়

ইউরোপে গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কো বাল্টিক সাগরের নিচ দিয়ে জার্মানগামী নর্ড স্ট্রিম-২ পাইপলাইন দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহ পুনরায় শুরু করতে প্রস্তুত রাশিয়া। তবে পুতিনের এ প্রস্তাব তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছে বার্লিন।

মস্কোয় এনার্জি ফোরামে গতকাল বুধবার পুতিন প্রস্তাব জানান।

পুতিন বলেন, পাইপলাইনের দুটির মধ্যে একটি বেশ চাপে ছিল। একটি পাইপলাইনে গত মাসে একের পর এক বড় ধরনের ছিদ্র হয়েছে। যার কারণে ডেনমার্ক ও সুইডেনের উপকূলে গ্যাস ছড়িয়ে পড়ে। নর্ড স্ট্রিম-১ পাইপলাইনে গত মাসে শক্তিশালী বিস্ফোরণে পানির নিচে ফেটে গিয়েছিল।

পুতিন গতকাল ওই ফোরামে বলেছেন, নর্ড স্ট্রিম-২ পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ নিরাপদ প্রমাণিত হলে রাশিয়া ইউরোপে গ্যাস সরবরাহে পাইপলাইনটি ব্যবহারে প্রস্তুত। তিনি জানান, এই পাইপলাইন বছরে ২৭ বিলিয়ন ঘনমিটার (বিসিএম) গ্যাস সরবরাহ করতে সক্ষম।

রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহের প্রধান দুটি পাইপলাইনে একাধিক ছিদ্র হওয়ার এ ঘটনাকে ‘নাশকতা’ বলছেন ইউরোপের বিভিন্ন দেশের নেতারা। তবে এ ধরনের দাবিকে ‘মূর্খতা’ বলে উড়িয়ে দিয়েছে রাশিয়া।

আরও পড়ুনঃ কর্ণফুলী ও বঙ্গোপসাগরে বহির্নোঙরে দুই জাহাজডুবিতে নিখোঁজ ১৩

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র