জাতীয়

পাকিস্তানে বাসে আগুন লেগে ১৭ জনের মৃত্যু

পাকিস্তানে বাসে আগুন লেগে ১৭ জনের মৃত্যু

পাকিস্তানের দক্ষিণাঞ্চলের সিন্ধু প্রদেশে বাসে আগুন লেগে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে।

বুধবার রাতে করাচিকে সিন্ধু প্রদেশের হায়দ্রাবাদ ও জামশোরো শহরের সঙ্গে সংযোগকারী এম-৯ মহাসড়কে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে পাকিস্তানের সংসদীয় স্বাস্থ্য সচিব সিরাজ কাসিম সুমরো বলেন, ওই দুর্ঘটনায় এ পর্যন্ত ১৭ জন যাত্রীর মৃত্যু হয়েছে, আহত ১০ জনকে উদ্ধার করার পর চিকিৎসা দিয়েছে উদ্ধারকারী দলগুলো।

তিনি বলেন, ওই বাসে যারা ছিলেন তারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ। তারা ওই মহাসড়কের আশপাশে কোথাও আশ্রয় নিয়ে ছিলেন। দাদু জেলার নিজেদের বাড়িতে ফিরছিলেন তারা। এ উদ্দেশ্যে তারা ভাড়া করা গাড়ি ব্যবহার করছিলেন।

কীভাবে বাসটিতে আগুনের সূচনা হয়েছে তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হয়নি। তবে এ বিষয়ে পুলিশ জানিয়েছে, বাসটির পেছনের অংশে আগুন লাগার পর তা পুরো বাসে ছড়িয়ে পড়ে। আগুন থেকে বাঁচতে কিছু যাত্রী বাসটি থেকে লাফিয়ে পড়েছিলেন।

আরও পড়ুনঃ “বিএনপি’র অপপ্রচার মিথ্যা প্রমাণিত হলো জাতিসংঘের ভোটে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র