জাতীয়

ব্রিটিশদের চুরি করা ভাস্কর্য ফেরত পেলো নাইজেরিয়া

ব্রিটিশদের চুরি করা ভাস্কর্য ফেরত পেলো নাইজেরিয়া

প্রায় ১২৫ বছর পরে সাংস্কৃতিকভাবে মূল্যবান মোট ৩১টি প্রত্নবস্তু নাইজেরীয় সরকারকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) ওয়াশিংটন ডিসির স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে নাইজেরিয়ান ন্যাশনাল কালেকশন কর্তৃপক্ষের হাত তুলে দেওয়া হয়েছে ‘হেড অব এ কিং’ বা ওবা নামে ব্রোঞ্জ ভাস্কর্যটি।

এ বিষয়ে আরআইএসডি জাদুঘরের অন্তর্বর্তী পরিচালক সারাহ গঞ্জ ব্লাইথ এক বিবৃতিতে বলেছেন, ওভোনরানউমেনের রয়্যাল প্যালেস থেকে চুরি হয়েছিল হেড অব অ্যান ওবা। ভাস্কর্যটি মূলত নাইজেরীয় জনগণের। তাই তাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য নাইজেরিয়ার জাতীয় জাদুঘর ও স্মৃতিস্তম্ভ কমিশনের সঙ্গে কাজ করছে আরআইএসডি।

ধারণা করা হয়, ভাস্কর্যটি ১৭০০-এর দশকে তৈরি। ১৯৩৯ সালে এটি আরআইএসডি জাদুঘরের হাতে তুলে দেন লুসি ট্রুম্যান অলড্রিচ নামে এক প্রত্নসংগ্রাহক। ১৯৩৫ সালে নিউইয়র্কে অনুষ্ঠিত এক নিলামে ভাস্কর্যটি কিনেছিলেন তিনি। ওবার গায়ে লাগানো একটি ফরাসি স্ট্যাম্প থেকে বোঝা যায়, এটি কোনো এক সময় ফ্রান্সের কারও সংগ্রহে ছিল।

আরও পড়ুনঃ জালিয়াতির মামলায় সুচির ৩ বছরের কারাদন্ড

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র