জাতীয়

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৭

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে নিয়ন্ত্রণ হারাচ্ছে রুশ সেনারা

ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে রাশিয়ার ক্ষেপনাস্ত্র হামলায় সাতজন নিহত হয়েছে। এসব হামলায় আহত হয়েছে আরও আটজন।

এ বিষয়ে দোনেৎস্কের গভর্নর পাভলো কিরিলেনকো এক টেলিগ্রাম পোস্টে লিখেছেন, পূর্বাঞ্চলীয় আভদিভকা শহরের কাছে অবস্থিত একটি বাজারে রাশিয়ার হামলায় সাতজন নিহত এবং আরও আটজন আহত হয়েছে। স্থানীয় সময় বুধবার সকালে ওই শহরে হামলা চালানো হয়। হামলার সময় সেখানে বহু মানুষ ছিলেন।

আরও পড়ুনঃ নেপালে বন্যা-ভূমিধসে ৩৩ প্রাণহানি

এদিকে দিকে ক্রিমিয়ান সেতুতে বোমা বিস্ফোরণের ঘটনায় আট সন্দেহভাজনকে গ্রেফতার করেছে রাশিয়া। সম্প্রতি রাশিয়া ও দখলকৃত ক্রিমিয়ার মধ্যে সংযুক্ত সেতুতে বোমা বিস্ফোরণ হয়। এতে তিনজন নিহত হওয়ার পাশাপাশি সেতুর এক অংশ ভেঙে পড়ে।

সেতুটির ওপর বোমা বিস্ফোরণের জন্য ইউক্রেনের গোয়েন্দা বাহিনীকে দায়ি করেছে মস্কো। তাছাড়া এটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবেও আখ্যায়িত করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার সন্দেহে রাশিয়ার পাঁচজন ও ইউক্রেন-আর্মেনিয়ার তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র