জাতীয়

নেপালে বন্যা-ভূমিধসে ৩৩ প্রাণহানি

নেপালে বন্যা-ভূমিধসে ৩৩ প্রাণহানি

নেপালে এক সপ্তাহ ধরে বন্যা-ভূমিধসে কমপক্ষে ৩৩ জনের মৃত্যু হয়েছে। দেশটির কারনালি প্রদেশে বন্যা-ভূমিধসের কারণে কমপক্ষে ২২ জন নিখোঁজ রয়েছে। এছাড়া আরও বহু মানুষ গৃহহীন হয়ে পরেছে।

এ বিষয়ে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর-পশ্চিমাঞ্চলীয় কারনালি প্রদেশে চলতি মৌসুমে ভারি বৃষ্টিপাতের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হাজার হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়েছে নেওয়া হয়েছে।

উদ্ধার কর্মীরা জানিয়েছেন বৃষ্টিপাতের কারণে পাহাড়ি এলাকায় উদ্ধার ও তল্লাশি অভিযান চালানো কঠিন হয়ে পড়েছে বলে । এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে অন্নপূর্ণা পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সুরখেত এলাকা থেকে লোকজনকে উদ্ধারে হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

ওই অঞ্চলের আবহাওয়া পরিস্থিতির এখনও উন্নতি ঘটেনি। নিখোঁজদের মধ্যে অধিকাংশই কালিকোট জেলার। গত এক সপ্তাহে ওই এলাকা থেকে হাজার হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে।

ওই প্রদেশের কারনালি নদীর পানি ১২ মিটার (৩৯ ফুট) উচ্চতায় পৌঁছেছে। নেপালের জরুরি বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই নদীর ওপরে থাকা বেশ কয়েকটি সেতু পানিতে ভেসে গেছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, হেলিকপ্টারে করে বিভিন্ন স্থানে ত্রাণ সহায়তা পাঠানো হয়েছে।

 

আরও পড়ুনঃ জালিয়াতির মামলায় সুচির ৩ বছরের কারাদন্ড

রিপোর্টার

About Author

1 Comment

  1. ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৭ - tathyasangjog

    October 12, 2022

    […] আরও পড়ুনঃ নেপালে বন্যা-ভূমিধসে ৩৩ প্রাণহানি […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র