জাতীয় ফিচার

“বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল পছন্দ ব্রুনেইয়ের সুলতানের”

"বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল পছন্দ ব্রুনেইয়ের সুলতানের"

বাংলাদেশের সঙ্গে হালাল পণ্যের বিষয়ে সহযোগিতা প্রতিষ্ঠার ব্যাপারে ব্রুনেইয়ের বিশেষ আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, বাংলাদেশে প্রচুর গরু, মহিষ ও খাসি রয়েছে। ব্রুনেইয়ের সুলতান বিশেষ করে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল খুব পছন্দ করেন।

আজ মঙ্গলবার দুপুরে ব্রুনেইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদদৌল্লাহর আসন্ন ঢাকা সফর উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী তাঁর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। ব্রুনেইয়ের সুলতান তিন দিনের সফরে ১৫ অক্টোবর ঢাকায় আসছেন। এটা হবে তাঁর প্রথম বাংলাদেশ সফর।

আরও পড়ুনঃ “বিএসএফকে নিয়ন্ত্রণে রাখতে না পারা ভারতের জন্য লজ্জাজনক”

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি রুয়ান্ডার রাজধানী কিগালিতে কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবর্তে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন। সেখানে ব্রুনেইয়ের সুলতানের সঙ্গে তাঁর অনেক আলাপ হয়। হালাল পণ্যের ব্যাপারে ব্রুনেইয়ের যথেষ্ট দক্ষতা রয়েছে। হালাল পণ্যের সনদ দেওয়ার ক্ষেত্রে তারা যথার্থ প্রক্রিয়া অনুসরণ করে থাকে। এ বিষয়ে বাংলাদেশ নিয়ে ব্রুনেইয়ের আগ্রহ রয়েছে।

তিনি বলেন, আমাদের দেশে প্রচুর মহিষ, গরু ও খাসি রয়েছে। ব্রুনেইয়ের সুলতান বিশেষ করে আমাদের ব্ল্যাক বেঙ্গল গোট (ছাগল) খুব পছন্দ করেন। এ জন্য ব্রুনেই বলেছে, তারা বাংলাদেশে হালাল পণ্যের কোনো একটা ব্যবস্থা করতে পারে কি না। এ বিষয়ে আমরা আলোচনা করছি। এ নিয়ে বাংলাদেশের বেসরকারি খাতের সঙ্গে ব্রুনেইয়ের আলোচনা চলছে।

আব্দুল মোমেন বলেন, ব্রুনেই সবকিছু বিদেশ থেকে আমদানি করে। তারা খাদ্য নিরাপত্তার ওপর জোর দিচ্ছে। এ ক্ষেত্রে আমরা মোটামুটি ভালো অবস্থানে আছি। চাল, মাছের উৎপাদনে আমরা এগিয়ে আছি। কৃষি ও মৎস্য চাষে ব্রুনেই আমাদের সঙ্গে সহযোগিতা করতে আগ্রহী। চিংড়ি ও মাছ চাষে আমাদের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। তারা সেটা চায়। দুই দেশের মধ্যে সরাসরি আকাশপথে উড়োজাহাজ চালু হলে ব্যবসা বাড়বে।

রিপোর্টার

About Author

2 Comments

  1. "আওয়ামী লীগ অতীতের যে কোন সময়ের চেয়ে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ" - tathyasangjog

    October 11, 2022

    […] আরও পড়ুনঃ “বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল পছন্… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র