জাতীয়

ইউক্রেনে জার্মান দূতাবাসে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনে জার্মান দূতাবাসে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত জার্মানির দূতাবাসে আঘাত হেনেছে রাশিয়ার ক্ষেপনাস্ত্র ।

স্থানীয় সময় সোমবার সকালে কিয়েভে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে এখন পর্যন্ত দশ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ট সহযোগী রোস্তিস্লাভ সিরনভ এ তথ্য নিশ্চিত করেছেন।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্সর প্রতিবেদনে বলা হয়, হামলায় দূতাবাসের কেউ নিহত হয়েছে কি না তা স্পষ্ট নয়। যুদ্ধ ছড়িয়ে পড়ার পর থেকেই কিয়েভের ওই ভবনটির ব্যবহার করছে না জার্মানি।

আরও পড়ুনঃ হ্যাকারদের কবলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন

এদিকে কিয়েভের মেয়র ভিতালি ক্লিটসকো জানিয়েছেন, শহরের বেশ কিছু অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। টেলিগ্রামে এক পোস্টে তিনি লিখেছেন, রুশ সন্ত্রাসীরা রাজধানীতে হামলা চালিয়েছে।

অপরদিকে রাজধানীর আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেকসি কুলেবা বলেন, কিয়েভের ওপর রাশিয়ার বিমান হামলা শেষ হয়নি এবং লোকজনকে অবশ্যই নিরাপদে থাকতে হবে।

রিপোর্টার

About Author

1 Comment

  1. ইউক্রেনকে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে যুক্তরাষ্ট্র - tathyasangjog

    October 10, 2022

    […] আরও পড়ুনঃ ইউক্রেনে জার্মান দূতাবাসে রাশিয়ার ক্… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র