জাতীয় ফিচার

এনআইডি সেবা ইসি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, দেয়া হবে জন্মের পরই

এনআইডি

এনআইডি বা জাতীয় পরিচয়পত্র এখন থেকে জন্মের পরই দেয়ার বিধান রেখে ‘জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ২০২২ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই আইন অনুসারে এনআইডি সেবা কার্যক্রম নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের আওতায় পরিচালিত হবে।

২০১০ সালের আইন অনুসারে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন সংক্রান্ত আইনের ৩২টি ধারা অনুযায়ী এনআইডি দেয়া, নতুন নিবন্ধন, ভোটার তালিকা হালনাগাদসহ সব কার্যক্রম পরিচালিত হচ্ছে নির্বাচন কমিশনের আওতায়।

এবার জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ২০২২ চূড়ান্ত করার মাধ্যমে এবার এনআইডি সংক্রান্ত কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের হাতে নিয়ে আসা হচ্ছে।

আরও পড়ুন: জলখাবারে স্বাদবদল করতে পনির পরোটা

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আইনটির নীতিগত অনুমোদন দেয়া হয়। পরে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, নতুন আইনটি বর্তমান আইনের কাছাকাছি রাখতে সংশ্লিষ্টদের নিয়ে পর্যালোচনার নির্দেশনা দেয়া হয়েছে।

আইনটি পাস হলে আগামী তিন থেকে চার বছরের মধ্যে জন্ম সনদের সঙ্গে এনআইডি যুক্ত করে দেয়া হবে বলেও জানান তিনি।

তবে, আইনটি চূড়ান্তভাবে পাস না হওয়া পর্যন্ত, বর্তমানে যেভাবে কাজ হচ্ছে, সেভাবেই ইসি’র অধীনে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম চলবে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র