যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অপহৃত চার ভারতীয়র মরদেহ উদ্ধার
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মার্সেড কাউন্টির একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে অপহৃত চার ভারতীয়র মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৫ অক্টোবর) একটি বাগান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। সোমবার (৩ অক্টোবর) এদের অপহরণ করে দুর্বৃত্তরা। এরা চারজনই একই পরিবারের।
বুধবার সন্ধ্যায় ইন্ডিয়ানা ও হাচিনসন রোডের কাছে একটি বাগানে এক খামারকর্মী কয়েকটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সেখান থেকে একে একে চারটি মরদেহ উদ্ধার করে। জানা যায়, এগুলো দুদিন আগে অস্ত্রের মুখে অপহৃত চার ভারতীয়র মরদেহ।
আরও পড়ুনঃ গ্রীসে অভিবাসী বহন করা দুটি নৌকা ডুবিতে নিহত ১৫
এদের মধ্যে ছিল আরোহি ধেরি, তার মা জাসলিন কৌর, বাবা জসদীপ সিং এবং চাচা আমানদীপ সিং। মরদেহগুলো এরই মধ্যে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
জানা যায়, দুদিন আগে ওই পরিবারের চার সদস্যকে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়। এর আগে ওই চারজনকে অপহরণের ঘটনার একটি ভিডিও পোস্ট করে পুলিশ। এতে দেখা যায়, অপহরণকারীরা তাদের একটি ট্রাকে উঠিয়ে নিয়ে যায়।





