জাতীয় ফিচার

বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের তদন্ত চান জাতিসংঘ মহাসচিব

ইউক্রেনে শান্তির সম্ভাবনা খুবই কম: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সেন্ট্রাল আফ্রিকান প্রজাতন্ত্রে বোমা বিস্ফোরণে শান্তিরক্ষা মিশনে দায়িত্বরত তিন বাংলাদেশি সেনা সদস্য নিহতের ঘটনা তদন্ত করতে আহবান জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিক একথা বলেন।

তিনি বলেন , আন্তর্জাতিক আইন অনুযায়ী জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলা যুদ্ধাপরাধ হিসাবে বিবেচিত হতে পারে বলে উল্লেখ করেছেন জাতিসংঘ মহাসচিব। অপরাধীদের শনাক্ত করতে সব ধরনের পদক্ষেপ নিতে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। যাতে তাদের দ্রুত সময়ে বিচারের আওতায় আনা সম্ভব হয়।

রাতে ফ্লাইট পরিচালনার নিষেধাজ্ঞা তুলে নিতেও আফ্রিকার দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। তিনি বলেছেন, এই নিষেধাজ্ঞা শান্তিরক্ষীদের নিরাপত্তা ও সুরক্ষার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে।

আরও পড়ুনঃ বোমা বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

দুজারিক বলেন, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের উহাম-পেন্ডে এলাকায় জাতিসংঘের মাল্টিডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্ট্যাবিলাইজেশন মিশনের টহল দলে বিস্ফোরণে বাংলাদেশের তিন শান্তিরক্ষীর মৃত্যুর ঘটনায় জাতিসংঘ মহাসচিব গভীরভাবে শোকাহত।

সোমবার সেন্ট্রাল আফ্রিকান প্রজাতন্ত্রে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যু হয়।

নিহত শান্তিরক্ষীরা হলেন– ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কাটিঙ্গা গ্রামের জসিম উদ্দিন (৩১), নিলফামারী জেলার ডিমলা উপজেলার দক্ষিণ টিট পাড়া গ্রামের জাহাঙ্গীর আলম (২৬) এবং সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার বাড়াক রুয়া গ্রামের শরিফ হোসেন (২৬)। তিনজনই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে কর্মরত ছিলেন।

রিপোর্টার

About Author

3 Comments

  1. মেক্সিকোতে বন্দুকধারীদের হামলায় নিহত ১৮ - tathyasangjog

    October 5, 2022

    […] আরও পড়ুনঃ বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের তদন্ত চ… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র