খেলা

২০৩০ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক হতে চায় ইউক্রেন

২০৩০ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক হতে চায় ইউক্রেন

রাশিয়ার সঙ্গে যুদ্ধ চলমান অবস্থাতেও ২০৩০ সালের বিশ্বকাপের আয়োজক হওয়ার আবেদনে যোগ দেয়ার পরিকল্পনা হাতে নিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ। যৌথভাবে তারা আয়োজক হওয়ার দৌড়ে যোগ দিতে চায় স্পেন এবং পর্তুগালের সঙ্গে।

ফিফা ২০৩০ বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ এখনও নির্ধারণ করেনি। যদিও এরই মধ্যে তারা আবেদন আহ্বান করেছে। ২০২৬ সাল থেকে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ৪৮ দলকে নিয়ে। মেগা সাইজের প্রথম টুর্নামেন্টটির আয়োজক যৌথভাবে তিন দেশ- যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো।

আরও পড়ুনঃ পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে চূড়ান্ত পর্বে বিকেএসপি ও ঢাকা জেলা

এদিকে ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজনের জন্য দুটি পক্ষ আপাতত লড়াইয়ে নামতে যাচ্ছে। একপক্ষ হচ্ছে স্পেন-পর্তুগাল, সঙ্গে যদি ইউক্রেন যুক্ত হয়, তাহলে হবে তিনদেশ। অন্য পক্ষটি হচ্ছে লাতিন আমেরিকার চারটি দেশ। উরুগুয়ে, আর্জেন্টিনা, চিলি এবং প্যারাগুয়ে।

এ বিষয়ে দ্য টাইমস পত্রিকার বরাত দিয়ে ডেইলি মেইল জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত দেশটির আজই (বুধবার) এ বিষয়ে একটি ঘোষণা দেয়ার কথা যে, তারা স্পেন এবং পর্তুগালের সঙ্গে তৃতীয় দেশ হিসেবে বিশ্বকাপের যৌথ আয়োজক হতে চায়। ইউক্রেন আশা করছে ২০৩০ সালের অনেক আগেই যুদ্ধ শেষ হয়ে যাবে এবং তারা যথাসময়ে বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিতে সক্ষম হবে।

রিপোর্টার

About Author

2 Comments

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

খেলা

‘বাংলাদেশের এই সম্মান কখনো ভুলবো না’

সাদা পোশাকে বিদায়ী ম্যাচ রস টেলরের। ক্রাইস্টাচার্চ টেস্টের দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামার সময় বাংলাদেশের ক্রিকেটারদের দেয়া ‘গার্ড অব অনার’ হৃদয়ে
Uncategorized খেলা ছবি জাতীয় জীবনযাপন

বন্যাকবলিত এলাকায় পরীক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর দু ‘সপ্তাহ পর এসএসসি এবং এইচএসসি’র সময়সূচি চূড়ান্ত করা হবে —-শিক্ষা মন্ত্রী

শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, বন্যা কবলিত এলাকার অনেক এলাকায় এখনো পানি নামেনি। আবার অনেক এলাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত। অনেক শিক্ষার্থীর