ব্যবসা-বাণিজ্য

সেপ্টেম্বরে রপ্তানি আয় ৩৯০ কোটি ৫০ লাখ ডলার

সেপ্টেম্বরে রপ্তানি আয় ৩৯০ কোটি ৫০ লাখ ডলার

গত সেপ্টেম্বর মাসে ৩৯০ কোটি ৫০ লাখ মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি হয়েছে বলে জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুারো (ইপিবি)।

আজ রোববার রপ্তানি উন্নয়ন ব্যুারো (ইপিবি) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যাণে এ তথ্য তুলে ধরা হয়েছে।

পরিসংখ্যানে বলা হয়েছে, এ সময়ে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক রপ্তানি তুলনামূলক হ্রাস পেয়েছে। পোশাক রপ্তানি হয়েছে ৩১৬ কোটি ১৬ লাখ ডলারের যা গতবছরের সেপ্টেম্বরে ছিল ৩৪১ কোটি ৮৮ লাখ ডলার।

আরও পড়ুনঃ রোহিঙ্গাদের কারণে স্থানীয় জনগোষ্ঠীর চিকিৎসা ব্যাহত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

পরিসংখ্যাণ অনুযায়ী, গতবছরের সেপ্টেম্বরের তুলনায় এবছরের সেপ্টেম্বরে পোশাকের রপ্তানি হ্রাস পেয়েছে ৭ দশমিক ৫২ শতাংশ। ব্যবসায়ীরা বলছেন, বৈশ্বিক মন্দার পূর্বাভাষের প্রেক্ষিতে পোশাকের প্রতি ক্রেতাদের চাহিদা কমে গেছে। যে কারণে খুচরা পর্যায়ে বিক্রি হ্রাস পাচ্ছে।

এদিকে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ১২৪৯ কোটি ৩৮ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। গতবছরের একইসময়ে এর পরিমাণ ছিল ১১০২ কোটি ১৯ লাখ ডলার। সেই হিসেবে গতবছরের প্রথম প্রান্তিকের তুলনায় এবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি আয় ১৩ দশমিক ৩৮ শতাংশ বেশি।

রিপোর্টার

About Author

1 Comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ব্যবসা-বাণিজ্য

২৫০ কর্মীর অসুস্থতায় বন্ধ হওয়া অ্যাপলের প্রতিষ্ঠান চালু হচ্ছে

নিম্নমানের খাবার খেয়ে ২৫০ জন কর্মী অসুস্থ হওয়ার প্রায় ১ মাস পর চালু হতে যাচ্ছে অ্যাপলের পণ্য সরবরাহকারী ফক্সকনের চেন্নাই
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার