জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সর ফল প্রকাশ
আজ রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৯ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৬৮ দশমিক ১৯ শতাংশ।
জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালক (জনসংযোগ দপ্তর) মো. আতাউর রহমানের সই করা এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
আরও পড়ুনঃ রোহিঙ্গা সংকট সমাধানে চীনের মধ্যস্থতা কামনা পররাষ্ট্রমন্ত্রীর
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সালের মার্স্টাস শেষ বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় পাসের হার ৬৮ দশমিক ১৯ শতাংশ। এতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লাখ ১৫ হাজার ৯০৯ জন। ১১৭টি কেন্দ্রে ১৭৫টি কলেজে ৩০টি বিষয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।






সরকারি অফিসের টিএ-ডিএ বিলও আসছে অনলাইনে - tathyasangjog
October 2, 2022[…] আরও পড়ুনঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সর ফল … […]