জাতীয় ফিচার

সরকারি অফিসের টিএ-ডিএ বিলও আসছে অনলাইনে

সরকারি চাকরির বয়সসীমা বাড়ল

সব সরকারি অফিসে অনলাইনে টিএ-ডিএ বিল দাখিলের নিয়ম চালু করতে যাচ্ছে সরকার। তবে প্রথমদিকে পরীক্ষামূলকভাবে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি), হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় এবং নারায়ণগঞ্জ জেলার সরকারি দফতরগুলো এ পদ্ধতির আওতায় আসছে।

এক প্রজ্ঞাপনে জানানো হয়, চলতি বছরের অক্টোবরে আইএমইডি, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় এবং নারায়ণগঞ্জের সরকারি দফতরগুলোতে অনলাইন বিল দাখিলের পাইলটিং করা হবে। সংশ্লিষ্ট বিভাগ বা দফতরের কর্মচারীদেরকে আইবাস++ এর মাধ্যমে অনলাইনে দৈনিক ভাতা, ভ্রমণ ভাতা এবং বদলি জনিত ভ্রমণ ভাতা দাখিল করতে হবে।

আরও পড়ুনঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সর ফল প্রকাশ

পাইলটিংয়ের আওতা বহির্ভূত অফিসের কর্মচারীরা আগের মতো ম্যানুয়েল পদ্ধতিতে বিল জমা দিতে পারবেন। পাইলটিং শেষে সব সরকারি অফিস অনলাইনে টিএ (ভ্রমণ ভাতা) ও ডিএ (দৈনিক ভাতা) বিল দাখিলের আওতাভুক্ত হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, ভ্রমণের দূরত্ব অর্থ বিভাগের ওয়েবসাইটে দেওয়া দূরত্ব-চার্ট অনুসরণ করে নির্ধারণ করতে হবে। বিমান ভ্রমণের ক্ষেত্রে প্রমাণ হিসেবে অবশ্যই বোর্ডিং পাস আপলোড বা দাখিল করতে হবে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র