জাতীয় ফিচার

বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খানের মৃত্যুতে আইজিপির শোক

সাংবাদিক তোয়াব খান

বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

আইজিপি বলেন, তোয়াব খান দেশের সাংবাদিকতা জগতে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। মহান মুক্তিযুদ্ধকালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক হিসেবে তিনি অনন্য সাধারণ ভূমিকা রেখেছেন। সেসময় তার অনবদ্য উপস্থাপনায় ‘পিণ্ডির প্রলাপ’ নামে প্রচারিত অনুষ্ঠান অত্যন্ত জনপ্রিয় ছিল। তার মৃত্যুতে মিডিয়া জগতের এক অপূরণীয় ক্ষতি হলো।

এর আগে বঙ্গবন্ধুর সাবেক প্রেস সচিব এবং একুশে পদকপ্রাপ্ত এই সাংবাদিকে শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: একদিনে করোনায় ৫ জনের মৃত্যু

গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন র‌্যাবের নতুন মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।

শোকবার্তায় র‌্যাব ডিজি এম খুরশীদ হোসেন বলেন, দৈনিক বাংলার সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খান রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।

শনিবার পৃথক বার্তায় তারা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র