নোবেল পুরস্কারের জন্য বাংলাদেশি চিকিৎসক মনোনীত
বাংলাদেশি চিকিৎসক রায়ান সাদী চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
এ বিষয়ে এক ফেসবুক পোস্টে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি লিখেছেন, আমাদের ঢাকা মেডিকেল কলেজের কে-৪০ ব্যাচের বন্ধু রায়ান সাদী এমডি, এমপিএইচ, চেয়ারম্যান ও সিইও Tevogen Bio, এ বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। আমরা গর্বিত। সাদীর প্রতি প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। সাদী ও তার পরিবারের প্রতি নিরন্তর শুভকামনা।
এ বছর ২৫১ জন ব্যক্তি এবং ৯২টি সংস্থা নোবেল শান্তি পুরস্কারের জন্য আবেদন করেছেন। আগামী ৩ থেকে ১০ অক্টোবর পর্যন্ত বিভিন্ন নোবেল প্রাপকের নাম ঘোষণা করা হবে।
আরও পড়ুনঃ প্রশ্নপত্র ফাঁস পদ্ধতিগত ভুলের কারণেই: শিক্ষামন্ত্রী
ডা. রায়ান সাদী বর্তমানে টেভোজেন বায়ো নামে একটি কোম্পানির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
তিনি ১৯৬৪ সালে ৬ ডিসেম্বর পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুরে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম তৈয়ব হোসেন ও মায়ের নাম আসমা বেগম। ১ ভাই ও ১ বোনের মধ্যে তিনি বড়। তার সহধর্মিনীর নাম ডা. জুডি আক্তার।





