শাকিব-বুবলীর বিয়ে হয় নারায়ণগঞ্জে, আছে আড়াই বছরের সন্তান
আলোচনায় ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলী ও সুপারস্টার শাকিব খান। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শাকিব খান ও বুবলী সন্তানের সঙ্গে নিজেদের ছবি দিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। ওই পোস্টে নিজেদেরকে সন্তানের বাবা-মা বলে উল্লেখ করেন তারা।
তাদের ঘণিষ্টরা জানিয়েছেন, ২০১৯ সালে নারায়ণগঞ্জের একটি রিসোর্টে শাকিব-বুবলী ঘরোয়াভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। কিছুদিন তাদের সম্পর্ক ভালো চললেও দীর্ঘদিন ধরেই তারা আলাদা থাকছিলেন। যোগাযোগও কম ছিল তাদের মধ্যে।
শুক্রবার দুপুর ১২টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন বুবলী।
আরও পড়ুনঃ ফেসবুকে বেবি বাম্পের ছবি দিলেন বুবলী
সেখানে তিনি লিখেছেন, আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।
এর প্রায় ২৫ মিনিট পর প্রায় একই ধরনের পোস্ট দিয়েছেন নায়ক শাকিব খান।
সেখানে তিনিও লিখেছেন, আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।






অবশেষে ফেসবুকে বিয়ের তারিখ জানালেন বুবলী - tathyasangjog
September 30, 2022[…] আরও পড়ুনঃ শাকিব-বুবলীর বিয়ে হয় নারায়ণগঞ্জে, আছে … […]
তবে কি আগেই বিচ্ছেদ ঘটেছে শাকিব-বুবলীর? - tathyasangjog
September 30, 2022[…] আরও পড়ুনঃ শাকিব-বুবলীর বিয়ে হয় নারায়ণগঞ্জে, আছে … […]