লাইসেন্স না থাকায় নোয়াখালীর ৩ হাসপাতাল সিলগালা
লাইসেন্স না থাকায় নোয়াখালীর ৩ হাসপাতাল সিলগালা করে দিয়েছে প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
মাসুম ইফতেখার বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী লাইসেন্সবিহীন যেসব হাসপাতাল রয়েছে সবগুলো বন্ধ করে দেওয়া হবে। আজ তিনটি বন্ধ করা হলো। এ অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, এর আগেও অভিযান চালিয়ে আরও ২৮টি হাসপাতাল বন্ধ করে দিয়েছেন সিভিল সার্জন।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সিলগালা করা হাসপাতালগুলো হলো- মাইজদীর অ্যারাবিয়ান হাসপাতাল, জাপান-বাংলাদেশ হাসপাতাল ও বেগমগঞ্জের মা ও শিশু হাসপাতাল।
আরও পড়ুন : ঝিনাইদহে ৪০ টি সোনার বারসহ আটক ১






চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত - tathyasangjog
September 30, 2022[…] […]