জাতীয়

মৌলভীবাজারে সংঘর্ষে দুই ভাই নিহত

কুষ্টিয়ায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার, 'আত্মহত্যা' ধারণা পুলিশের

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার ফতেহপুর ইউনিয়নের তুলাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই ভাই হলেন উপজেলার তুলাপুর গ্রামের নুর মিয়ার ছেলে হেলাল মিয়া (৪০) ও কাজল মিয়া (২৫)।

আরও পড়ুনঃ ব্যবসার নামে প্রতারণা; ইউপি চেয়ারম্যান জাকির গ্রেফতার

এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের বরাতে পুলিশ জানায়, ফতেহপুর ইউনিয়নের সোনামপুর গ্রামের রাজেন্দ্র দাস ও তুলাপুর গ্রামের গোপেশ দাসের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে আজ বিকেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে প্রতিপক্ষের লোকজনের হামলায় হেলাল মিয়া ও কাজল মিয়া গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যা ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।

এ ঘটনায় ফতেহপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য লুৎফুর আহমদসহ উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন জুবায়ের মিয়া, পংকি মিয়া, ঝুনুর ও চেমাই দাস। তাঁদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র