রাশিয়াকে অস্ত্র দেয়নি উত্তর কোরিয়া
রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি করেছে উত্তর কোরিয়া; যুক্তরাষ্ট্রের এমন প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার গণমাধ্যম যুক্তরাষ্ট্র ও অন্যান্য ‘বৈরি শক্তির’ বিরুদ্ধে ‘রাজনৈতিক ও সামরিক উদ্দেশ্য পূরণে’ গুজব ছড়ানোর অভিযোগ করেছে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম কেসিএনএকে বলেছেন, “আগে কখনোই আমরা রাশিয়ায় অস্ত্র বা গোলাবারুদ পাঠাইনি, পাঠানোর পরিকল্পনাও করছি না আমরা।
চলতি মাসের শুরুর দিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছিলেন, উত্তর কোরিয়া থেকে রাশিয়া যেসব অস্ত্রশস্ত্র কিনছে ‘তার মধ্যে লাখ লাখ রাউন্ড রকেট ও কামানের গোলা থাকতে পারে’।
আরও পড়ুনঃ অসম শিক্ষা বিশ্বকে বিভক্ত করছে: জাতিসংঘ মহাসচিব
ওই মন্তব্যকে নাকচ করে দিয়ে পরে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারবি বলেছিলেন, উত্তর কোরিয়ার কাছ থেকে রাশিয়ার অস্ত্র ক্রয় প্রক্রিয়া সম্পন্ন হয়নি এবং সেসব অস্ত্রশস্ত্র ইউক্রেইন যু্দ্ধে ব্যবহৃত হবে এমন ইঙ্গিতের সপক্ষে কোনো প্রমাণও মেলেনি।
এদিকে রাশিয়া ইরান থেকে অস্ত্র কিনছে বলে খবর বেরিয়েছে; তার সঙ্গে উত্তর কোরিয়া থেকে অস্ত্র কেনার পদক্ষেপে পশ্চিমা নিষেধাজ্ঞা যে ইউক্রেইন যুদ্ধে রাশিয়ার প্রচেষ্টাকে ব্যাহত করছে, তাই দেখাচ্ছে বলে মন্তব্য করেছিলেন তারা। মস্কো সেসময় এ ধরনের সব খবর অস্বীকার করেছিল। উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়া অস্ত্র লেনদেন করলে, তা হবে জাতিসংঘের নিষেধাজ্ঞার লংঘন।






জাতিসংঘে চাপের মুখে রাশিয়া - tathyasangjog
September 22, 2022[…] আরও পড়ুনঃ রাশিয়াকে অস্ত্র দেয়নি উত্তর কোরিয়া […]