দুষণকারী দেশগুলোর প্রতি বাংলাদেশকে সহায়তার আহ্বান জাতিসংঘ কর্মকর্তার
মানবাধিকার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইয়ান ফ্রাই দুষণকারী দেশগুলোর প্রতি বাংলাদেশকে সহায়তার আহ্বান বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হলেও শিল্পোন্নত দেশগুলো দেশটিকে সাহায্যের ক্ষেত্রে খুব কমই করছে।
ফ্রাই বাংলাদেশের উপকূলীয় জেলা খুলনা এবং সিলেটের নিম্নাঞ্চল পরিদর্শন শেষে ভার্চুয়্যাল সংবাদ সম্মেলনে একথা বলেন।
আরও পড়ুনঃ জেলা পরিষদ নির্বাচন: ১৯টি জেলায় আ.লীগ প্রার্থীদের প্রতিদ্বন্দ্বী নেই
তিনি বলেন, ‘এখন দূষণকারী দেশগুলোর অন্যান্য দেশের ক্ষয়ক্ষতি পুষিয়ে দেয়ার সময় এসেছে। কনফারেন্স অফ পার্টিজ (কপ) এবং প্যারিস চুক্তি দ্বারা গৃহীত সিদ্ধান্তগুলোতে ক্ষয়ক্ষতি পুষিয়ে দেওয়ার বিষয়টি ভালভাবে বর্ণিত হয়েছে। প্রাতিষ্ঠানিক অগ্রগতি সত্ত্বেও ক্ষয়-ক্ষতির জন্য আন্তর্জাতিক সম্প্রদায় কোনো অর্থ প্রদান করেনি।
ফ্রাই বলেন, এটি ক্ষয়-ক্ষতি অর্থায়নের জন্য প্রয়োজনের তুলনায় একটি সম্পূর্ণ অপর্যাপ্ত এবং অবমাননাকর প্রতিক্রিয়া। প্রধান দূষণকারীরা যে জলবায়ু পরিবর্তন সৃষ্টি করছে তার প্রভাব বাংলাদেশের মতো দেশ বহন করতে পারে না।






"ফখরুলের পাকিস্তান আমলের প্রশংসা রাষ্ট্রদ্রোহিতার শামিল" - tathyasangjog
September 16, 2022[…] আরও পড়ুনঃ দুষণকারী দেশগুলোর প্রতি বাংলাদেশকে স… […]
মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ - tathyasangjog
September 16, 2022[…] আরও পড়ুনঃ দুষণকারী দেশগুলোর প্রতি বাংলাদেশকে স… […]