খেলা ফিচার

টেনিস থেকে অবসরের ঘোষণা দিলেন ফেদেরার

টেনিস থেকে অবসরের ঘোষণা দিলেন ফেদেরার

প্রতিযোগিতামূলক টেনিস থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন ২০ টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী টেনিসের মহাতারকা রজার ফেদেরার।

আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোষ্টে টেনিসকে বিদায় জানানোর বার্তা দেন ৪১ বছর বয়সী এই খেলোয়ার।

পোষ্টে তিনি বলেন, “আপনাদের অনেকেই যেমনটা জানেন, গত তিন বছর ধরে চোট আর অস্ত্রোপচারের ধকল সইতে হচ্ছে আমাকে। পুরোপুরি প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থায় ফিরতে কঠোর পরিশ্রম করেছি আমি। তবে নিজের শরীরের সামর্থ্য ও সীমা জানি, এবং এটি যে বার্তা দিচ্ছে সেটিও পরিষ্কার। ৪১ বছর বয়স আমার। ২৪ বছর ধরে দেড় হাজারের বেশি ম্যাচ খেলেছি আমি। টেনিস আমাকে এভাবে সাদরে গ্রহণ করবে, আমি স্বপ্নেও ভাবিনি। আমার বুঝতে হবে, প্রতিদ্বন্দ্বিতামূলক ক্যারিয়ার শেষ করার সময় এসে গেছে। সামনের সপ্তাহে লন্ডনে হতে যাওয়া লেভার কাপই আমার শেষ এটিপি টুর্নামেন্ট। ভবিষ্যতেও টেনিস খেলব, তবে গ্র্যান্ড স্ল্যাম বা (এটিপি) ট্যুরে নয়।”

আরও পড়ুনঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ

মাত্র ১৬ বছর বয়সে ১৯৯৮ সালে ফেদেরারের পেশাদার টেনিসে অভিষেক হয়। ফেদেরার গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন ২০টি। তার চেয়ে বেশি জিতেছেন কেবল স্পেনের রাফায়েল নাদাল (২২) ও সার্বিয়ার নোভাক জোকোভিচ (২১)। এই তিন জনকে বলা হয় টেনিসের ‘বিগ থ্রি।’

রিপোর্টার

About Author

1 Comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার