নেত্রকোণার যুদ্ধাপরাধী খলিলের মৃত্যুদণ্ড
নেত্রকোণার যুদ্ধাপরাধী আল-বদর কমান্ডার খলিলুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
আজ মঙ্গলবার তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ মামলার রায় ঘোষণা করে।
খলিলুর রহমানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সময় নেত্রকোণার দুর্গাপুর ও কলমাকান্দা থানা এলাকায় ২২ জনকে হত্যা, একজনকে ধর্ষণসহ যুদ্ধাপরাধের পাঁচ ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছিল এ মামলায়। রায়ে সবগুলো অভিযোগেই তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এর মধ্যে চারটি অভিযোগে তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং একটি অভিযোগে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল।
আরও পড়ুনঃ প্রায় ১০০ ভরি স্বর্ণ লুট, পুলিশ কনস্টেবলসহ গ্রেফতার ৮
রাষ্ট্রপক্ষ জানায়, এই মামলায় স্থানীয় আলবদর কমান্ডার খলিলুর রহমানসহ পাঁচ আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। খলিলুর ছাড়া অপর চার আসামিকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। ট্রাইব্যুনাল যথাযথ তদন্তের স্বার্থে ২০১৬ সালের ১৩ এপ্রিল তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। তাঁরা হলেন মো. আজিজুর রহমান, রমজান আলী, অশোক আলী ও মো. শাহনেওয়াজ। এই চারজনের মধ্যে রমজান আলী ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (প্রিজন সেলে) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।






কুষ্টিয়ায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার, 'আত্মহত্যা' ধারণা পুলিশের - tathyasangjog
September 13, 2022[…] […]