খেলা

এশিয়া কাপের প্রাইজমানি বেড়েছে তিন গুণের বেশি

এশিয়া কাপ

এশিয়া কাপে লড়াইটা মর্যাদার, সেই সাথে থাকছে মান বাড়ানো প্রাইজমানি তাও আবার ২০১৮ সালে প্রাপ্ত অর্থের ৩ গুণ।

২০১৮ এশিয়া কাপ হয়েছিল ওয়ানডে সংস্করণে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত সেই আসরে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। শিরোপাজয়ী হিসেবে ভারতের জন্য প্রাইজমানি ছিল ৬০ হাজার ডলার, রানার্সআপ বাংলাদেশ পেয়েছিল ৩০ হাজার ডলার।

আরও পড়ুন :

‘বাংলাদেশের এই সম্মান কখনো ভুলবো না’

৪ বছর পরের এবারের এশিয়া কাপে প্রাইজমানি বেড়েছে ৩ গুণের বেশি। তাই পাকিস্তান ও শ্রীলঙ্কার সামনে এখন বেশ বড় অঙ্ক হাতে তোলার হাতছানি।

টি–টোয়েন্টি সংস্করণে চলা এবারের এশিয়া কাপে দুই ফাইনালিস্টের মোট প্রাইজমানি তিন লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৮৫ লাখ টাকা)। এর মধ্যে চ্যাম্পিয়ন পাবে ২ লাখ মার্কিন ডলার (প্রায় ১ কোটি ৯০ লাখ টাকা)। আর রানার্সআপ দল পাবে ১ লাখ মার্কিন ডলার। শিরোপাজয়ী দল প্রাইজমানির পাশাপাশি পাবে বিভিন্ন ধরনের বোনাসও।

আজ ফাইনালের ফলে নির্ধারণ হয়ে যাবে কে কার চেয়ে দ্বিগুণ অর্থ নিয়ে ঘরে যাবে।

রিপোর্টার

About Author

1 Comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

খেলা

‘বাংলাদেশের এই সম্মান কখনো ভুলবো না’

সাদা পোশাকে বিদায়ী ম্যাচ রস টেলরের। ক্রাইস্টাচার্চ টেস্টের দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামার সময় বাংলাদেশের ক্রিকেটারদের দেয়া ‘গার্ড অব অনার’ হৃদয়ে
Uncategorized খেলা ছবি জাতীয় জীবনযাপন

বন্যাকবলিত এলাকায় পরীক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর দু ‘সপ্তাহ পর এসএসসি এবং এইচএসসি’র সময়সূচি চূড়ান্ত করা হবে —-শিক্ষা মন্ত্রী

শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, বন্যা কবলিত এলাকার অনেক এলাকায় এখনো পানি নামেনি। আবার অনেক এলাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত। অনেক শিক্ষার্থীর