জাতীয় রাজনীতি শীর্ষ দুই

সোহরাওয়ার্দী উদ্যানে কনসার্টে উদযাপিত হলো গণতান্ত্রিক আকাঙ্ক্ষা

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য উন্মুক্ত কনসার্ট। সঙ্গীতের মাধ্যমে গণতন্ত্রের প্রতি মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং জুলাই আন্দোলনের আত্মত্যাগ ও চেতনাকে স্মরণ করতেই এ আয়োজন করা হয়।

সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে দুপুর ১টা থেকে দর্শনার্থীদের জন্য প্রবেশের সুযোগ দেওয়া হয়। বিকেল ৩টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে মূল কনসার্ট।

অনুষ্ঠানে দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ড—মাইলস, ওয়ারফেজ, ডিফারেন্ট টাচ, লালন, হাইওয়ে, অ্যাশেজ এবং রেয়ার,পরিবেশনা করে দর্শকদের মুগ্ধ করে।

কনসার্টের পাশাপাশি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন অংশগ্রহণকারীর হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানকে ঘিরে পুরো সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। নজরদারি জোরদারের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন, যাতে অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

এ আয়োজনে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

F Rimon

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র