অর্থ-বাণিজ্য ফিচার

সবাইকে নিয়ে এগোতে চায় সরকার, সেই ভাবনা থেকেই বাজেট : অর্থমন্ত্রী

খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা

দেশের সব মানুষের কথা মাথায় রেখেই এবারের বাজেট করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, এবারের বাজেটের গুরুত্ব অন্যবারের চেয়ে বেশি। কারণ দীর্ঘদিন পর নির্বাচিত সরকারের অধীনে জাতীয় বাজেট আসছে। তাই মানুষের প্রত্যাশাও অনেক।

তিনি জানান, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখেই বাজেট তৈরি করা হয়েছে। যতটুকু সামর্থ্য আছে, তার মধ্যেই জনগণের জন্য সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে।

অর্থমন্ত্রীর মতে, সরকারের প্রধান লক্ষ্য অর্থনীতিকে আরও স্থিতিশীল করা। পাশাপাশি কর্মসংস্থান বাড়ানো, বিনিয়োগ উৎসাহিত করা এবং সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করাও অগ্রাধিকার পেয়েছে।

তিনি বলেন, উন্নয়নের সুফল শুধু একটি শ্রেণির মানুষের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না সরকার। সমাজের সব স্তরের মানুষ যেন এর সুবিধা পায়, সেদিকে নজর দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, দেশের সব নাগরিককে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার চেষ্টা রয়েছে এই বাজেটে। একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ার লক্ষ্যও সামনে রাখা হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, সবার সহযোগিতায় বাজেট বাস্তবায়ন করা সম্ভব হবে এবং দেশের অর্থনীতি আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়াবে।

প্রতিবেদক

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার