জাতীয় ফিচার

সুষ্ঠু নির্বাচন নিয়ে সরকার ‘খুবই সিরিয়াস’: পররাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে সরকার ‘খুবই সিরিয়াস’ বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, ‘মানুষ দীর্ঘদিন তাদের ভোট দিতে পারেনি। ভোটের পরিবেশ সুষ্ঠু রাখার জন্য নির্বাচন কমিশনকে আমরা সব ধরনের সহযোগিতা করবো। প্রত্যেক দলের কাজ হচ্ছে মানুষকে ভোটদানে উৎসাহিত করা।’

শনিবার (২৭ ডিসেম্বর) ভোলা সরকারি স্কুল মাঠে ‘ভোটের গাড়ি’ প্রচারণার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। ২০০৯ সালের পর কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। বিগত নির্বাচনগুলোতে মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি।

তিনি আরও বলেন, ‘বিপুল সংখ্যক মানুষ—যাদের বয়স ৩০ বছরের নিচে বা তার আশপাশে—বিগত বছরগুলোতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক, যাতে মানুষ ইচ্ছেমতো ভোট দিতে পারে।’

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে উপদেষ্টা বলেন, ‘আপনারা মানুষের কাছে যাবেন, বক্তব্য তুলে ধরবেন। তবে কেউ কাউকে আঘাত করবেন না। সবাই শান্তিপূর্ণ অবস্থানে থাকুন এবং একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিন।’ তিনি জানান, কেউ গন্ডগোল করলে তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে। সমস্যা হলে সংশ্লিষ্ট কেন্দ্রে ভোট বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

২০২৪ সালের আগস্টে বৈপ্লবিক পরিবর্তনের কথা স্মরণ করে তৌহিদ হোসেন বলেন, ‘জুলাই আন্দোলনে ছেলে-মেয়েরা জীবন দিয়েছে। তাদের আকাঙ্ক্ষার সমন্বয় করে আমরা একটি তালিকা করেছি। শতভাগ না হলেও যতটুকু সম্ভব নিয়ে এসেছি। এই সরকার কোনো দলের পক্ষে নয়। আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।’

অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বেল্লাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামানসহ প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপি, বিজেপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‘ভোটের গাড়ি’ প্রচারণা ভোটার সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। উপদেষ্টার এই বক্তব্য নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখার প্রতিশ্রুতি হিসেবে দেখা হচ্ছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র