জাতীয় ফিচার

নির্বাচনের আগে লটারির মাধ্যমে ৬৪ জেলায় পুলিশ সুপার চূড়ান্ত করেছে সরকার

সরকারি চাকরির বয়সসীমা বাড়ল

আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকার ঐতিহাসিক এক পদক্ষেপ নিয়েছে। ৬৪ জেলার জন্য পুলিশ সুপার (এসপি) পদে নিয়োগ এবার প্রথমবারের মতো সম্পূর্ণ লটারির মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে। এতে কোনো রাজনৈতিক প্রভাব বা লবিংয়ের সুযোগ রাখা হয়নি।

সোমবার রাতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় ভারপ্রাপ্ত আইজিপি ও ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে এই লটারি অনুষ্ঠিত হয়।

পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পুলিশ ক্যাডারের ২৫, ২৭ ও ২৮তম ব্যাচের যোগ্য কর্মকর্তাদের মধ্য থেকে প্রাথমিকভাবে যাচাই-বাছাই করে একটি তালিকা তৈরি করা হয়। সেই তালিকা থেকে লটারির মাধ্যমে ৬৪ জন কর্মকর্তাকে জেলা পুলিশ সুপার হিসেবে নির্বাচিত করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, “নির্বাচনকালীন পুলিশ প্রশাসনে যেন কোনো বিতর্ক না ওঠে এবং পদায়ন প্রক্রিয়া যেন পুরোপুরি স্বচ্ছ ও নিরপেক্ষ হয়, সেজন্যই লটারি পদ্ধতি বেছে নেওয়া হয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম।”

আগামীকাল বুধবার (২৬ নভেম্বর) এই বদলির অফিস আদেশ জারি হবে এবং শিগগিরই নতুন এসপিরা দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।

নির্বাচন কমিশনের একাধিক সূত্র জানিয়েছে, এই পদক্ষেপের ফলে মাঠ প্রশাসনে নিরপেক্ষতা নিশ্চিত করা সহজ হবে এবং আগামী নির্বাচন আরও গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য হবে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র