অর্থ-বাণিজ্য ফিচার

সোনার দামে আবারও রেকর্ড: ২২ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকা

দেশের বাজারে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে সোনার দাম আবারও বেড়ে নতুন রেকর্ড স্থাপন করেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ৩ হাজার ১৩৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এই দাম বুধবার (১০ সেপ্টেম্বর, ২০২৫) থেকে কার্যকর হবে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী (পাকা) সোনার দাম বৃদ্ধির কারণে এই মূল্য সমন্বয় করা হয়েছে। এর আগে ২৭, ৩১ আগস্ট এবং ২, ৪ ও ৮ সেপ্টেম্বর পাঁচ দফায় সোনার দাম বাড়ানো হয়েছিল।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৯৯৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৭৭ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৫৭৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫২ হাজার ১৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২০৪ টাকা বাড়িয়ে ১ লাখ ২৬ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ৮ সেপ্টেম্বর ঘোষিত দামে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৮২ হাজার ৮১০ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৭৪ হাজার ৫০৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪৯ হাজার ৫৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির ১ লাখ ২৩ হাজার ৯৪২ টাকায় বিক্রি হয়েছিল।

সোনার দাম বৃদ্ধি পেলেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির ১ হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার