জাতীয় ফিচার

গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধানের মরদেহ উদ্ধার, কারণ জানতে তদন্ত চলছে

চট্টগ্রামের একটি গেস্ট হাউজে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান ও ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন-অর-রশিদ বীর প্রতীকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

৭৭ বছর বয়সী এই মুক্তিযোদ্ধা মঙ্গলবার (৫ আগস্ট) সকালে চট্টগ্রাম ক্লাবের ৩০৮ নম্বর কক্ষে অচেতন অবস্থায় পাওয়া যান। চিকিৎসকরা এসে তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, একটি মামলার হাজিরা দিতে হারুন-অর-রশিদ আগের দিন চট্টগ্রামে এসেছিলেন।

ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন জানান, তিনি এর আগেও মামলার কারণে একাধিকবার চট্টগ্রামে এসেছেন।

তার ফুপাতো বোন অধ্যাপক ডা. নুজিবুন্নাহার জানান, হারুন দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন। তার বোনের জামাই জানান, দুপুর ১২টার দিকে তিনি মৃত্যুর খবর পান এবং কক্ষে গিয়ে দেখেন তিনি বমি করেছেন।

১৯৪৮ সালে চট্টগ্রামের হাটহাজারীর ধলই ইউনিয়নে জন্মগ্রহণকারী হারুন-অর-রশিদ মুক্তিযুদ্ধে অবদানের জন্য ‘বীর প্রতীক’ খেতাব পান। ২০০০ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন।

অবসরের পর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফিজিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৬ সালে ডেসটিনিতে যোগ দেন তিনি। তবে আর্থিক অনিয়মের অভিযোগে ২০১২ সালে গ্রেফতার ও ২০২২ সালে এক দুর্নীতি মামলায় চার বছরের কারাদণ্ড ভোগ করেন।

সাবেক সেনাশাসক এইচ এম এরশাদের পর তিনিই প্রথম সাবেক সেনাপ্রধান যিনি আদালতের রায়ে দণ্ডিত হন। তার মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র