জাতীয় ফিচার

 ‘ইতিহাসে প্রথমবারের মতো সৌদির সাথে শ্রমিক চুক্তি স্বাক্ষর শিগগিরই’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আগামী ২-৩ সপ্তাহের মধ্যে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসী শ্রমিকদের নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হবে।

তিনি বলেন, এ ধরনের চুক্তি অতীতে বাংলাদেশের সঙ্গে কখনোই হয়নি, এমনকি ভারত বা পাকিস্তানের সঙ্গেও সৌদি আরবের এমন কোনো চুক্তি নেই।

শনিবার (২ আগস্ট, ২০২৫) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের মিলনায়তনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল জানান, গত বছর মালয়েশিয়ায় ভিসা ও বিমান টিকিট থাকা সত্ত্বেও যেতে না পারা শ্রমিকদের পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি বলেন, “মালয়েশিয়ার সঙ্গে বৈঠকের পর ঢাকায় ফিরে যখন বলেছিলাম যে তাদের মালয়েশিয়া নেবে বলে আশ্বাস দিয়েছে, তখন আমাকে ফেসবুকে গালাগাল করা হয়েছে। অনেকে বলেছেন, যারা অবৈধভাবে আছে তাদের বৈধ করার খবর নেই, অথচ নতুন করে লোক পাঠানো হচ্ছে।”

তিনি আরও বলেন, “গালাগালির শেষ নেই। এত বড় দাবি পূরণের পরও সমালোচনা হয়। তবুও আমরা আশাবাদী যে, আগামী ২-৩ সপ্তাহের মধ্যে সৌদি আরবের সঙ্গে চুক্তির সুখবর পাওয়া যাবে।”

তিনি জানান, এই চুক্তি স্বাক্ষরিত হলে সৌদি আরবে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তা ও সুরক্ষা আরও জোরদার হবে।

আসিফ নজরুল বলেন, “অতীত সরকারের আমলে এই চুক্তির জন্য বহুবার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সফলতা আসেনি। এই চুক্তি শুধু বাংলাদেশের জন্যই ঐতিহাসিক হবে।”

তিনি আরও বলেন, প্রবাসী শ্রমিকদের সুবিধার জন্য রিইন্ট্রিগেশন প্রক্রিয়ায় কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের প্রক্রিয়াগুলো সহজ করা হয়েছে, যাতে শ্রমিকদের হয়রানি ও ভোগান্তি কমে।

তিনি জানান, “আমরা সম্পূর্ণ ডিজিটালাইজেশন প্রক্রিয়া চালু করেছি। নতুন করে বিদেশে যাওয়া শ্রমিকরা এই সুবিধা উপভোগ করতে পারবেন।”

অনুষ্ঠানে আরও জানানো হয়, এই চুক্তি বাংলাদেশি শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাদের অধিকার ও কল্যাণ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া, প্রবাসী শ্রমিকদের রেমিট্যান্স প্রবাহ বাড়াতে এবং তাদের জীবনমান উন্নত করতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র