জাতীয় ফিচার রাজনীতি

জাতীয় ঐকমত্য: আইনি ভিত্তি ছাড়া স্বাক্ষর নয়, হুঁশিয়ারি জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা পূর্ণাঙ্গভাবে শেষ করতে প্রয়োজনে আরও কয়েকদিন সময় নেওয়া উচিত। তবে, জাতীয় সনদে আইনি ভিত্তি নিশ্চিত না হলে তারা এতে স্বাক্ষর করবে না।

বৃহস্পতিবার (৩১ জুলাই) কমিশনের আলোচনার ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

তিনি বলেন, “তাড়াহুড়ো না করে প্রয়োজনে দুই-চারদিন বেশি সময় নিয়ে হলেও আলোচনা পূর্ণাঙ্গ করা দরকার। চারটি সংস্থার নিয়োগ নিয়ে বিএনপিসহ চার-পাঁচটি দল নোট অব ডিসেন্ট দিয়েছে। উচ্চকক্ষের বিষয়ে অধিকাংশ দল একমত, তবে পদ্ধতি নিয়ে দ্বিমত রয়েছে। জামায়াত নিম্নকক্ষ ও উচ্চকক্ষে সমানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) চায়।”

জাতীয় সনদের আইনি ভিত্তির ওপর জোর দিয়ে তিনি বলেন, “অনেক আলোচনা করেছি, সময় দিয়েছি। সংস্কারের কথা হচ্ছে, কিন্তু বাস্তবায়ন না হলে সব বৃথা। অতীতে শপথ ভঙ্গের নজির আছে। আইনি ভিত্তি ছাড়া বাস্তবায়ন শুরু হবে না। আইনি ভিত্তি দেওয়ার সুযোগ থাকলে তা না দেওয়ার পেছনে ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।”

সনদে স্বাক্ষর প্রসঙ্গে তিনি কঠোর অবস্থান নিয়ে বলেন, “জাতির সঙ্গে আর কোনো তামাশা চলবে না। আইনি ভিত্তি না থাকলে প্রয়োজনে ক্ষতিপূরণ চেয়ে কমিশনের বিরুদ্ধে মামলা করা হবে। আইনি ভিত্তি ছাড়া জামায়াত সনদে স্বাক্ষর করবে না।”

ডা. তাহের আরও বলেন, জাতীয় ঐকমত্যের এই প্রক্রিয়া জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে এর দায় কমিশনকেই নিতে হবে। তিনি সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সব দলের মতামত প্রতিফলিত হওয়ার আহ্বান জানান।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র