জাতীয় ফিচার

নির্বাচনে আইনশৃঙ্খলা নিশ্চিত করার প্রতিশ্রুতি: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আগামী নির্বাচনের সময় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও নিয়ন্ত্রিত থাকবে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা নিশ্চিত করেছেন যে নির্বাচনকালীন পরিস্থিতি নিরাপদ থাকবে। তবে এটি শুধু বাহিনীর উপর নির্ভর করে না, নির্বাচনের সঙ্গে জড়িত সব পক্ষের সহযোগিতাও প্রয়োজন।”

তিনি আরও জানান, নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। তিনি বলেন, “আমরা আশা করি, নির্বাচন কমিশন জাতিকে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে।”

রাতে ভোট গ্রহণের বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “রাতে ভোট প্রতিরোধে শুধু পুলিশ নয়, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, পোলিং অফিসার, রিটার্নিং অফিসার এবং প্রিজাইডিং অফিসারদের সমন্বিত ভূমিকা গুরুত্বপূর্ণ। আমরা সবাই মিলে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে কাজ করব।”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র