ফিচার বিশ্ব সংযোগ

মিয়ানমারে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে

৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা ছাড়িয়ে ১ হাজার ২ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৭৬ জনে। শনিবার দেশটির জান্তা সরকার এ কথা জানায়।

মিয়ানমারের মান্দালয় থেকে এএফপি আজ এ খবর জানায়।

সামরিক জান্তার এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবারের শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ১০০২ জনের মৃত্যু এবং ২ হাজার ৩শ’৭৬ জন আহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।

এর আগে, শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটের ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে মিয়ানমারে। এর কেন্দ্রস্থল ছিল দেশটির উত্তর-পশ্চিমের শহর সাগাইং থেকে ১৬ কিলোমিটার দূরে। এলাকাটি রাজধানী নেপিদো থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে।

প্রথম ভূমিকম্পটির তীব্রতা এতটাই বেশি ছিল যে, এর প্রভাব অনুভূত হয় প্রতিবেশী বাংলাদেশ, চীন, থাইল্যান্ড এবং ভিয়েতনামেও।

ভয়াবহ এই কম্পনে মিয়ানমারের ঐতিহাসিক সাগাইং সেতু ধসে পড়েছে। এছাড়া মান্দালয়, নেপিদো, পিনমানা, অউংবান ও ইনলে অঞ্চলে বেশ কয়েকটি ভবন ভেঙে পড়েছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার