জাতীয় ফিচার

চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা

চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শনিবার সকালে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেছেন।

বেইজিংয়ে পিকিং বিশ্ববিদ্যালয় সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে এই সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হয়।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এ উপলক্ষে সেখানে বক্তৃতা করেন।

চার দিনের চীন সফর শেষে আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

অনুষ্ঠানে পিকিং বিশ্ববিদ্যালয় পরিষদের চেয়ারম্যান হে গুয়াংচাইসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র