জাতীয় ফিচার

“আগের চেয়ে ভালো আছেন খালেদা জিয়া”

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আগের চেয়ে এখন অনেক ভালো আছেন বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সোমবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের একটি হলে জিয়া পরিষদ, ইউকে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ জেড এম জাহিদ হোসেন বলেন, ভবিষ্যত সুন্দর করতে চাইলে বইয়ে-কিতাবে (সংবিধানে) যা লিখা আছে সেটি বাস্তবায়ন করতে হবে। দেশ চালাতে হবে, আইনানুগ সুশাসনের মাধ্যমে। কোনও অবস্থাতেই কারো নিজস্ব ইচ্ছার প্রতিফলনই বাংলাদেশে ঘটবে না। দেশ চলবে জনগণের ইচ্ছার প্রতিফলন আর সংবিধানের আলোকে।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, তৎকালীন ৭০ এর গণপরিষদের নির্বাচিত সদস্যরা যারা ছিলেন তারাই গণপরিষদ করেছিলেন, সংসদ করেছিলেন। ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে যখন এরশাদের পতন হলো, তখন তো ছাত্রনেতারা বলেননি আন্দোলন করে স্বৈরাচারের পতন ঘটিয়েছি, সুতরাং আমরাই যা বলবো তাই হবে। তখন যেই সংবিধান ছিল সেই সংবিধানের আলোকে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্বগ্রহণ করেছিল।

ডা. জাহিদ বলেন, ৫২-কে যেমন অস্বীকার করা যাবে না, ৬২-কে অস্বীকার করতে পারবেন না, ৬৯-এর গণঅভ্যুত্থানকে ভুলতে পারবেন না। ৭১-এর মহান মুক্তিযুদ্ধকে অবমূল্যায়ন করতে পারবেন না, ৭৫-এর ৭ নভেম্বরকে অস্বীকার করতে পারবেন না, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনকে অবমাননা করতে পারবেন না। ঠিক তেমনিভাবে ২৪-এর জুলাই আন্দোলনকেও কেউ অসম্মান করতে পারবেন না।

আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়ে ডা. জাহিদ বলেন, মনে রাখতে হবে, স্বৈরাচার শেখ হাসিনা ও স্বৈরাচারের দোসররা দেশে নিষ্ঠুর হত্যাকাণ্ড চালিয়েছে, মানুষের ওপর অমানবিক জুলুম, নির্যাতন চালিয়েছে। তাই যত দ্রুত সম্ভব বাংলার মাটিতে তাদের বিচার নিশ্চিত করতে হবে। এমনকি তাদের লুষ্ঠিত সম্পদ যাতে বাংলাদেশে ফেরত আনা যায় সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র