জাতীয় ফিচার

“পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ইতিহাসের অধ্যায় থাকতে হবে”

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পাঠ্যবইয়ে সংস্কার হয়েছে এটি প্রশংসার যোগ্য। তবে পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ইতিহাসের অধ্যায় থাকতে হবে।

বৃহস্পতিবার বেলা ১২টায় সিলেটের দক্ষিণ সুরমায় বিএনপি পরিবারের পক্ষ থেকে যুব এশিয়া কাপ বিজয়ী ক্রিকেটার ইকবাল হোসেন ইমনের পরিবারকে শুভেচ্ছা উপহার প্রদানকালে এ মন্তব্য করেন তিনি।

অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে শুধু জুলাই আগস্টের নিহতদের বিচার হবে, গত ১৫ বছর যারা নিহত হয়েছে, গুম হয়েছেন তাদের বিচার হবে না? – এমন প্রশ্নও করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জামায়াত ইসলামীর সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে সিলেটে রিজভী প্রশ্ন রেখে বলেছেন, একাত্তরে আপনাদের ভূমিকা কি ছিল? কোন সেক্টরে যুদ্ধ করেছেন? আপনারাই একমাত্র দেশপ্রেমিক।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র