জাতীয় ফিচার

“অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার পর্যন্ত সময় দিতে হবে”

স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশে অবশ্যই নির্বাচন হবে এবং জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। কিন্তু একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার শুরু হয়েছে সেই সংস্কার পর্যন্ত সময় দিতে হবে।

মঙ্গলবার দিনাজপুরে কাহারোল উপজেলায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি উল্লেখ করেন, অতীতে উন্নয়নে বৈষম্য হয়েছে। যে এলাকায় নেতা ছিল সে এলাকায় উন্নয়ন হয়েছে।

উপদেষ্টা বলেন, যারা সংস্কারের সুযোগ কাজে না লাগিয়ে দখলদারি চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছেন তারা বেরিয়ে আসুন। না হলে চরম মূল্য দিতে হবে। আমরা ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি দিয়েছি। যারা আমার ভাইদের শহীদ করেছে, তাদের বিচার বাংলার মাটিতেই হবে।

তিনি আরও বলেন, দেশে অবশ্যই নির্বাচন হবে এবং জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। কিন্তু একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার শুরু হয়েছে সেই সংস্কার পর্যন্ত সময় দিতে হবে।

এসময় তিনি উপজেলা প্রশাসনের কাছে এলাকার কি কি উন্নয়নে অগ্রাধিকার দেওয়া এবং কি কি সমস্যা রয়েছে তার একটি করে তালিকা নেন। তিনি দুই উপজেলার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

আরও পড়ুনঃ শিক্ষক নিয়োগে দুর্নীতিতে বিশ্ববিদ্যালয়গুলো পঙ্গু হওয়ার পথে: শিক্ষা উপদেষ্টা

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র