জাতীয় ফিচার

তুরস্কের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বেশ গভীর: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, তুরস্কের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বেশ গভীর। অর্থনৈতিক এনগেজমেন্ট বাড়ানো ও দুদেশের ব্যবসায়ীদের মধ্যে বাণিজ্যিক সম্পর্কোন্নয়ন উভয় দেশের জন্যই সুফল বয়ে আনবে বলেও জানান তিনি।

আজ মঙ্গলবার বিকেলে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। উপদেষ্টার সচিবালয়স্থ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ হয়।

সাক্ষাৎকালে উভয়ে দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্ভাবনা ও জানুয়ারি মাসে তুরস্কের বাণিজ্যমন্ত্রীর সম্ভাব্য ঢাকা সফর নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

রাষ্ট্রদূত রামিস সেন বলেন, তুরস্কের বাণিজ্যমন্ত্রীর আসন্ন ঢাকা সফর মূলত অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশের জনগণের প্রতি তুরস্কের সংহতি প্রকাশের দৃষ্টান্ত হয়ে থাকবে। পাশাপাশি এ সফর হবে দুদেশের বাণিজ্যিক সম্ভাবনা অন্বেষণের জোর পদক্ষেপ।

এসময় রাষ্ট্রদূত তার দেশের বাণিজ্যমন্ত্রীর ঢাকা সফরের বিস্তারিত বাণিজ্য উপদেষ্টাকে অবহিত করেন।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র