জাতীয় ফিচার

“টেকসই নবায়নযোগ্য জ্বালানি বাস্তবায়নে বর্তমান সরকার কাজ করছে”

 

পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিগত সরকারের রেখে যাওয়া অসম চুক্তি ও অস্বাভাবিক ঋণের বোঝা অন্তর্বর্তী সরকারকে টানতে হচ্ছে। তবে টেকসই নবায়নযোগ্য জ্বালানি বাস্তবায়নে বর্তমান সরকার কাজ করছে।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিয়াম সেন্টারে বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়ন বিষয়ক কর্মজোট (বিডব্লিউজিইডি) আয়োজিত দ্বিতীয় বাংলাদেশ এনার্জি প্রোসপারিটি ২০৫০ সম্মেলনে একথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, এত সমস্যার মধ্যে থেকে একটা সেক্টরে সমৃদ্ধি অর্জন করা খুব বড় চ্যালেঞ্জের বিষয়। তবে অন্তর্বর্তী সরকার চ্যালেঞ্জ নিয়েছে। অনেক চুক্তি-প্রকল্পের কথা আমরা বলেছে যেগুলোর বিরোধিতা প্রথম থেকেই আমাদের ছিল।

তিনি বলেন, শুধু একটা উদহারণ দিতে চাই, আমরা যদি নাইকো চুক্তির কথা বলি এই চুক্তি থেকে বের হয়ে আসতে বাংলাদেশকে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যন্ত যেতে হয়েছে। কোনো চুক্তি থেকে বের হয়ে আসার প্রক্রিয়াও অনেক বেশি ব্যয়বহুল। যেসব চুক্তি হয়েছে সেগুলো বেশ অসম। চুক্তিগুলো প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছে। যে প্রকল্পগুলো বাস্তবায়ন হয়ে গেছে অনেকগুলো বসিয়ে বসিয়ে টাকা দিতে হচ্ছে। তারপর আমাদের ওপর চাপ আছে ট্রানজিট দেওয়ার।

উপদেষ্টা আরও বলেন, আমরা এখন রাত ১২টার দিকে এত আলো জ্বালিয়ে, এসি চালু করে শীতকালে আমাদের বসে থাকতে হচ্ছে। রিনিউয়েবল এনার্জিতে যান, ফসিলে যেয়েন না এগুলোর কথা বলি, কিন্তু এনার্জি কনজামপশনেও আমাদের চেঞ্জ আনতে হবে।

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র